স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী…see more
ছোটপর্দার পরিচিত মুখ জাহের আলভী-এর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। মিরপুর পল্লবী থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার সময় আলভী নেপালে শুটিংয়ে অবস্থান করছিলেন।
ইকরার মৃত্যুর ঘটনায় তার বাবা বাদী হয়ে পল্লবী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে অভিনেতা জাহের আলভীকে। বিষয়টি নিশ্চিত পল্লবী থানার পরিদর্শক (অপারেশন)।সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ইকরার মৃত্যুর খবর নিশ্চিত করে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন আলভী। সেখানে তিনি উল্লেখ করেন, শুটিংয়ের কাজে নেপালে থাকাকালীন স্ত্রীর মৃত্যুর খবর পান এবং তা শোনার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেন বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে এবং এই কঠিন সময়ে পরিবারের প্রতি সহানুভূতি দেখাতে।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি সন্তান রয়েছে। পুলিশ এ ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করেছে। মামলার পরবর্তী অগ্রগতি তদন্তের ভিত্তিতে জানা যাবে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment