দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বজ্রবৃষ্টির সম্ভাবনা

 

টানা পাঁচ দিন সারা দেশে ঝড়-বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে প্রকাশিত আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিরও শঙ্কা রয়েছে।


আবহাওয়া অফিসের তথ্যমতে, লঘুচাপের একটি বর্ধিতাংশ বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবেই মূলত এই বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে।


এতে বলা হয়েছে, আজ সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহীসহ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে।


আগামী বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটসহ দেশের অধিকাংশ বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে চলমান দাবদাহ প্রশমিত হওয়ার পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতেএছাড়া আগামী শুক্রবার থেকে রোববার (১৭ থেকে ১৯ এপ্রিল) সপ্তাহান্তের এই দিনগুলোতেও উত্তর ও পূর্বাঞ্চল বিশেষ করে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। তবে সারা দেশে দিনের তাপমাত্রা আবারও সামান্য বাড়তে পারে।


উল্লেখ্য, বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে অধিদপ্তর। গত কয়েকদিনের প্রচণ্ড গরমের পর এই বৃষ্টির পূর্বাভাস জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। পারে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

রমজানের শেষ দিনের চাঁদ দেখা গেছে, আমিরাতে ঈদুল ফিতরের তারিখ জানা গেল...see more

কিস করার সময় জিহ্বার ব্যবহার সম্পর্কে যা জানা জরুরি …see more

একজন অভিভাবক হিসেবে আপনার জানা উচিত, কী লক্ষণগুলো...see more