ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার…see more

রাজধানীর বাড্ডায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় ওই বিভাগেরই সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) বিকেলে মিমোর বাবা বাড্ডা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষক সুদীপ চক্রবর্তী এবং মিমোর এক সহপাঠীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। তবে নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে সহপাঠীর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়।

রোববার সকালে বাড্ডার নিজ বাসায় মিমোর মৃত্যুর খবর পান তার শিক্ষক ও সহপাঠীরা। বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক সিগমা জানান, সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে তারা এই মর্মান্তিক সংবাদটি পান। পরবর্তীতে শিক্ষকরা মিমোর বাসায় গেলে সেখানে একটি চিরকুট পাওয়া যায়। ওই চিরকুটে শিক্ষক সুদীপ চক্রবর্তীর সঙ্গে মিমোর সম্পর্কের ইঙ্গিত থাকায় পুলিশ তাকে হেফাজতে নিয়েনিহত মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। তার এই অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মামলার পর পুলিশ এখন ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে

রাজধানীর বাড্ডায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় ওই বিভাগেরই সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) বিকেলে মিমোর বাবা বাড্ডা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

রমজানের শেষ দিনের চাঁদ দেখা গেছে, আমিরাতে ঈদুল ফিতরের তারিখ জানা গেল...see more

কিস করার সময় জিহ্বার ব্যবহার সম্পর্কে যা জানা জরুরি …see more

একজন অভিভাবক হিসেবে আপনার জানা উচিত, কী লক্ষণগুলো...see more