দীর্ঘদিন একসঙ্গে থাকলে কি সত্যিই মিলতে থাকে স্বামী-স্ত্রীর চেহারা? …see more

 


অনেক সময় দীর্ঘদিন একসঙ্গে থাকা দম্পতিদের দিকে তাকালে একটা অদ্ভুত বিষয় চোখে পড়ে। মনে হয় তাদের চেহারায় যেন এক মিল তৈরি হয়েছে। তখন মনে হয় কারও হাসির ধরন এক, কারও চোখের ভাঁজ বা মুখের অভিব্যক্তিও যেন একই রকম। তাই অনেকের মনে প্রশ্ন জাগে, দীর্ঘদিন সংসার করার ফলে কি সত্যিই স্বামী-স্ত্রীর চেহারা এক হয়ে যায়?

শুনতে দারুণ লাগছে না? তবে বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি পুরোপুরি কাকতালীয় নয়, আবার এটিও সত্য নয় যে দম্পতিদের চেহারা সত্যিই জিনগতভাবে এক হয়ে যায়। দীর্ঘদিন একসঙ্গে বসবাস, অভ্যাস এবং আবেগগত ঘনিষ্ঠতার কারণে তাদের মধ্যে কিছু মিল তৈরি হতে পারে। যা বাইরে থেকে দেখলে চেহারার সাদৃশ্য বলে মনে হয়।


মুখের অভিব্যক্তির প্রভাব


.অনেক সময় মানুষের মুখের অনেক ভাঁজ ও রেখা তৈরি হয় নির্দিষ্ট অভিব্যক্তি বারবার করার কারণে। কেউ বেশি হাসলে চোখের পাশে ভাঁজ পড়ে, আবার কেউ বেশি কপাল কুঁচকালে সেখানে রেখা তৈরি হয়।


দম্পতিরা যখন বছরের পর বছর একসঙ্গে থাকেন, তখন তারা অনেক সময় অজান্তেই একে ওপরের অভিব্যক্তি অনুকরণ করতে শুরু করেন। একইভাবে হাসা, অবাক হওয়া বা বিরক্তি প্রকাশ করার ফলে সময়ের সঙ্গে সঙ্গে মুখের কিছু ভাঁজ ও অভিব্যক্তি কাছাকাছি হয়ে যেতে পারে।


একই জীবনযাপনের প্রভাব

একই ছাদের নিচে বসবাস করলে জীবনযাত্রায়ও অনেক মিল তৈরি হয়। একই ধরনের খাবার খাওয়া, ঘুমের সময়, দৈনন্দিন কাজের ধরণ। সবই ধীরে ধীরে এক হয়ে যায়। এই অভিন্ন জীবনধারার কারণে শরীরের গঠন, ওজন বা ত্বকের পরিবর্তনেও কিছুটা মিল দেখা দিতে পারে। ফলে বাইরে থেকে দেখলে অনেক সময় দুজনকে দেখতে কাছাকাছি মনে হয়।বেগগত সংযোগ


মনোবিজ্ঞানীদের মতে, দীর্ঘদিনের সম্পর্কে থাকা মানুষদের মধ্যে একটি ইমোশনাল সিঙ্ক বা আবেগগত সামঞ্জস্য তৈরি হয়। অর্থাৎ তারা সহজেই একে অপরের অনুভূতি ও প্রতিক্রিয়া বুঝতে পারেন। এই গভীর আবেগগত সংযোগের কারণে তাদের আচরণ, হাসি বা মুখের অভিব্যক্তিতে মিল তৈরি হতে পারে। অনেক সময় এটিই চেহারার মিল বলে মনে হয়।


আমাদের মানসিক ধারণাও ভূমিকা রাখে


এখানে মানুষের মানসিক ধারণাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যখন জানি দুজন মানুষ স্বামী-স্ত্রী, তখন আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই তাদের মধ্যে মিল খুঁজতে শুরু করে। ফলে ছোটখাটো সাদৃশ্যও আমাদের কাছে বড় মনে হতে পারে।


গবেষণাতেও দেখা গেছে, দীর্ঘদিনের দম্পতিদের মধ্যে কিছু আচরণগত মিল তৈরি হতে পারে, বিশেষ করে হাসির ধরন বা চোখের ভাঁজে। তবে তারা বাস্তবে সম্পূর্ণ একরকম দেখতে হয়ে যান, এমন বৈজ্ঞানিক প্রমাণ আসলে নেই।


তাহলে সত্যটা কী?


দীর্ঘ দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর চেহারা পুরোপুরি এক হয়ে যায়, এমনটি নয়। তবে একই জীবনযাপন, অভ্যাস এবং গভীর ভালোবাসা বা আবেগগত সম্পর্কের কারণে তাদের মধ্যে কিছুটা সাদৃশ্য তৈরি হওয়া খুবই স্বাভাবিক।


তাই অনেক সময় আমরা যে মিল দেখতে পাই, সেটি আসলে ভালোবাসা, অভ্যাস এবং দীর্ঘ সহযাত্রারই একটি নীরব প্রতিফলন।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

রমজানের শেষ দিনের চাঁদ দেখা গেছে, আমিরাতে ঈদুল ফিতরের তারিখ জানা গেল...see more

কিস করার সময় জিহ্বার ব্যবহার সম্পর্কে যা জানা জরুরি …see more

একজন অভিভাবক হিসেবে আপনার জানা উচিত, কী লক্ষণগুলো...see more