শুক্রবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না …see more
সুনামগঞ্জে তাহিরপুরের বিভিন্ন এলাকায় শুক্রবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুতের তাহিরপুর সাব-জোনাল অফিসের সহকারী ম্যানেজার আলাউল হক সরকার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জের সুরমা নদীর রিভার ক্রসিং লাইনে নতুন সার্কিটের তার টানানোর কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাহিরপুর উপজেলার আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ বিষয়ে সহকারী ম্যানেজার আলাউল হক সরকার বলেন, উন্নয়নমূলক কাজের কারণে সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। এতে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment