এবছরে ভয়াবহ সংকটের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ।…see more
ধারণা করা হচ্ছে, ২০২৬ সালটি হতে যাচ্ছে দুর্যোগের বছর। বলা হচ্ছে, এবছরে ভয়াবহ সংকটের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ।
১. বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে যুদ্ধ-সংঘাতের প্রভাব থেকে আমরা আলাদা থাকতে পারব—এমনটা ভাবার সুযোগ নেই। এর প্রভাব ধীরে ধীরে আমাদের অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। তেল, জ্বালানি, বিদ্যুৎ—এই জায়গাগুলোতেই ভোগান্তি বেশি হওয়ার আশঙ্কা আছে। আমদানি-রপ্তানিতেও প্রভাব পড়বে।
সব মিলিয়ে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাপন—সবখানেই এর চাপ দেখা দিবে।
২. প্রাকৃতিক দুর্যোগও এবছর বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বছরের শুরুতেই আগাম ঝড়-বৃষ্টি বলে দিচ্ছে, এবছরের আবহাওয়া মোটেও স্বাভাবিক থাকবে না। গবেষকরা ধারণা করছেন, বিগত বছরের তুলনায় এ বছর বৃষ্টিপাত বেশি হতে পারে। ফলে, বন্যা কবলিত হতে পারে বিভিন্ন অঞ্চল। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ আর দক্ষিণাঞ্চলের কিছু এলাকা আবারও পানির নিচে চলে যাওয়ার আশঙ্কা আছে।
৩. এর সঙ্গে আছে আরেকটা বাস্তবতা—নতুন সরকার, নতুন মানুষ, নতুন পদ্ধতি। সবকিছু গুছিয়ে নেওয়ার এই সময়টা নিজেই একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কতটা সামাল দেওয়া যাবে, সেটাই এখন দেখার বিষয়। যদি সরকার ঠিকভাবে সামলাতে না পারে, তাহলে বাকি সমস্যাগুলো আরও তীব্র হয়ে উঠতে পারে।
এই সবকিছু মিলিয়ে মনে হচ্ছে সামনের সময়টা একটু বেশিই কঠিন হতে যাচ্ছে। আল্লাহ আমাদের সহায় হন।
প্রাকৃতিক বিপদ, অস্থিরতা আর সব ধরনের সংকট থেকে আমাদের হেফাজত করুন।
প্রিয় ভাই ও বোনেরা, এই সময়টায় বেশি বেশি তাওবা করুন। ইস্তেগফার ও দুরুদের আমল জারি রাখুন।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment