একটা ছোট কাজ… আর বদলে গেল পুরো আখিরাত…see more
একটা ছোট কাজ… আর বদলে গেল পুরো আখিরাত!
প্রচণ্ড গরমের একটা দিন…
রাস্তাটা একেবারে ফাঁকা। বাতাসও যেন আগুন হয়ে বইছে।
একজন নারী হাঁটছে ধীরে ধীরে।
তার জীবন ভালো না… মানুষ তাকে ভালো চোখে দেখে না।
পাপেই কেটে গেছে তার দিনগুলো।
হঠাৎ তার চোখে পড়ে—
একটা কুকুর…
জিহ্বা বের করে হাঁপাচ্ছে, তৃষ্ণায় কষ্টে ছটফট করছে।
নারীটা একটু থেমে তাকালো…
তার নিজেরও কিছুক্ষণ আগে তৃষ্ণায় কষ্ট হচ্ছিল।
সে ভাবলো,
“আমি যেমন কষ্ট পেয়েছি… এই প্রাণীটাও তো একই কষ্ট পাচ্ছে!”
কাছেই একটা কুয়া ছিল।
সে নিচে নেমে পানি খেলো।
উপরে উঠে আবার তাকালো কুকুরটার দিকে…
চোখে যেন অসহায় আর্তি।
তার কাছে কোনো পাত্র নেই…
এক মুহূর্ত ভেবে সে নিজের জুতা খুলে ফেললো।
আবার কুয়ায় নামলো…
জুতায় করে পানি তুললো…
ধীরে ধীরে সেই কুকুরটাকে পান করালো।
কুকুরটা পানি খেলো…
শান্ত হলো…
আর এই ছোট্ট কাজটার জন্য—
আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন…
এবং তাকে জান্নাত দান করলেন।
(সহিহ বুখারি, সহিহ মুসলিম)
শিক্ষা কি?
কখনো কোনো ভালো কাজকে ছোট মনে করো না…
কারণ তুমি জানো না—
কোন কাজটা তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেব
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment