প্রেম হারাম হলে, নবী ইউসুফ (আঃ) কেন জুলেখার সাথে…see more

 


অনেকেই এমন প্রশ্ন করেন—‘নাউজুবিল্লাহ’।

প্রেম হারাম হলে, নবী ইউসুফ (আঃ) কেন জুলেখার সাথে প্রেম করেছিলেন?

নবী হয়ে প্রেম করতে পারলে, আমাদের বেলায় প্রেম হারাম হয় কিভাবে?


📌 জবাব : নবী ইউসুফ (আঃ) ছিলেন অনেক সুন্দর মানুষ। তার সৌন্দর্যের ব্যাপারে আপনি কল্পনাও করতে পারবেন না।


‘ইউসুফ (আঃ) ও তাঁর মাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে।’(মুসতাদরাক হাকেম, ৪০৮২)


পবিত্র কোরআনে সূরা ইউসুফ এ আল্লাহ তা'য়ালা ইউসুফ (আঃ) এর কাহিনী বর্ণনা করেন। 


হযরত ইয়াকুব (আঃ) এর পুত্র হযরত ইউসুফ (আঃ)। ঘটনক্রমে ষড়*যন্ত্র করে ইউসুফ (আঃ) কে তার সৎ ভাইয়েরা কূ*পে নিক্ষেপ করে। সেই কূ*প থেকে তুলে এনেছিল কিছু পথচারী বা বণিক। তাদের কাছ থেকে ক্রয় করে মিশরের আযিয বা মন্ত্রী তাকে নিয়ে নিজের বাড়িতে রাখলেন। সেই মন্ত্রীর স্ত্রীর নাম ছিল ‘জুলেখা’। যিনি ইউসুফ (আঃ) এর সৌন্দর্য় দেখে মোহে পরে গিয়েছিলো। মন্ত্রী বিষয় টা আঁচ করতে পেরে তার স্ত্রী কে ইউসুফ (আঃ) এর কাছে যখন তখন যাওয়া আসা করা থেকে বিরত থাকতে বললো।


“মন্ত্রী তার স্ত্রী (জুলেখা) কে বললঃ একে সম্মানে রাখ। সম্ভবতঃ সে আমাদের কাজে আসবে অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নেব।”

— (সূরা ইউসুফ, ২১)


তবুও মন্ত্রীর স্ত্রী (জুলেখা) ছ*লে বলে কৌ*শলে ইউসুফ (আঃ) এর সাথে অপক*র্ম করার চেষ্টা চালিয়ে যেতে থাকলো। অতঃপর একদিন জুলেখা অপক*র্ম করার সুযোগ পেলো; সে কৌশলে ইউসুফ (আঃ) এর ঘরে প্রবেশ করলো এবং সব দরজা বন্ধ করে দিলো।


"আর সে যে মহিলার ঘরে ছিল, ঐ মহিলা তাকে ফুসলাতে লাগল এবং দরজাসমূহ বন্ধ করে দিল"

— (সূরা ইউসুফ, ২৩)


এরপর ইউসুফ (আঃ) নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করতে থাকলো, তখন জুলেখা যি*না করার জন্য ইউসুফ (আঃ) কে কাছে আসতে বললো।


“সে মহিলা বললঃ শুন! তোমাকে বলছি, এ দিকে আস।

— (সূরা ইউসুফ, ২৩)


তখন ইউসুফ (আঃ) বললেন, “সে (ইউসুফ) বললঃ আল্লাহ আমাকে রক্ষা করুন; তোমার স্বামী আমার মালিক। তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন। নিশ্চয় সীমা লংঘনকারীগণ সফল হয় না।”

— (সূরা ইউসুফ, ২৩)


জুলেখা জোর-জবরদস্তি করতে গেলে ইউসুফ (আ.) ঘর থেকে বের হয়ে পালান। জুলেখা তার জামা পিছন থেকে ছিঁড়ে ফেলে। মন্ত্রী ফিরে এলে জুলেখা মিথ্যা অপবাদ দেয় যে, ইউসুফ তাকে অপকর্ম করতে চেয়েছে। ইউসুফকে কারাগা*রে ব*ন্দি করে রাখুন।


“মহিলা বললঃ যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কু*ক*র্মের ইচ্ছা করে, তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোন যন্ত্রণাদা*য়ক শা*স্তি দেয়া ছাড়া তার আর কি শাস্তি হতে পারে?”

— (সূরা ইউসুফ, ২৫)


একজন স্বজন সাক্ষ্যদান করে, “যদি তার জামা সামনে থেকে ছিঁড়ে থাকে, তবে সে সত্য বলেছে এবং ইউসুফ মিথ্যাবাদী। আর যদি তার জামা পিছন থেকে ছিঁড়ে থাকে, তবে সে মিথ্যা বলেছে এবং ইউসুফ সত্যবাদী।” 

— (সূরা ইউসুফ, ১২:২৬-২৭)


জামা পিছন থেকে ছেঁড়া পাওয়ায় ইউসুফ (আ.)-এর নির্দোষতা প্রমাণিত হয়।


পরে অন্য একটি মিথ্যা অপবাদের কারণে, ইউসুফ (আ.) জেলখানায় প্রেরিত হন। সেখানেও তিনি মানুষকে আল্লাহর দাওয়াত দেন। পরবর্তীতে মিশরের রাজদরবারে তার দক্ষতায় তিনি মন্ত্রীত্ব লাভ করেন। জুলেখা পরে বুড়ো হয়ে যায়, চোখের আলো হারায় এবং অনুশোচনাসহ তাওবা করে।


📌 (এখানে শুধু মূল অংশটুকু উল্লেখ করলাম,

যাতে বিষয়টি বুঝতে পারেন। বিস্তারিত জানতে সূরা ইউসুফ পড়ুন)।


তাহলে কি বুঝলেন? এগুলা সব ডাহা মিথ্যা কথা, ইউসুফ (আঃ) সম্পর্কে মি*থ্যা অ*প*বাদ ছাড়া কিছুই না।


“প্রেম করেছেন ইউসুফ নবি, তার প্রেমে জুলেখা বিবি গো” এই গান অনেকেই শুনেছেন। কিছু স্বল্প শিক্ষিত মৌলভী পর্যন্ত ওয়াজ মাহফিলে এ সব বি*ভ্রান্ত মূলক কথা বার্তা বলে থাকেন। আল্লাহ আমাদের এ সব থেকে হেফাজত রাখুন।


যদি মুসলিম হয়ে থাকেন তবে, একটা কথা সসসময় মাথায় রাখবেন- কোনো নবী-রাসূল প্রেম করে বিয়ে করেননি। কারণ, বিয়ের আগে প্রেম করা হারাম। আমা‌দের মা হযরত হাওয়া (আঃ) -এর সা‌থে বাবা আদ‌মের বি‌য়ে প্রেম ক‌রে হয়‌নি। ইবরাহীম, ইসমাঈল, মুসা, যাকা‌রিয়া, ইউসুফ (আঃ) কেউই বি‌য়ের আ‌গে প্রেম ক‌রে‌নি। আমা‌দের নবী,‌ বিশ্বনবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাই‌হি ওয়াসাল্লাম স্বীয় স্ত্রী‌দের ছাড়া কো‌নো নারী‌কে স্পর্শ ক‌রেন‌নি। তি‌নি কুমারী‌দের চাই‌তেও বে‌শি ল*জ্জা*শীল ছি‌লেন। ‌কো‌নো ওলী বুযুর্গ প্রেম ক‌রে বি‌য়ে ক‌রেন‌নি। আল্লাহর ওয়ালাদের বি‌য়ে প্রেম ক‌রে হয়নি। তাহলে আমাদের বেলায় কিভাবে সেটা হালাল হবে? 


আর হ্যাঁ কোনো নবী-রাসুলের চরিত্র নিয়ে এমন জঘন্য মিথ্যাচার করার আগে ১০০০ বার ভাবিয়েন।


শুনে রাখুন— “যে ব্যক্তি আমার রাসূল (সঃ) নামে মিথ্যা বলবে তার আবাসস্থল জাহান্নাম।’’(বুখারী, আস-সহীহ ১/৫২)

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

রমজানের শেষ দিনের চাঁদ দেখা গেছে, আমিরাতে ঈদুল ফিতরের তারিখ জানা গেল...see more

কিস করার সময় জিহ্বার ব্যবহার সম্পর্কে যা জানা জরুরি …see more

একজন অভিভাবক হিসেবে আপনার জানা উচিত, কী লক্ষণগুলো...see more