সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

 


দেশের স্বাস্থ্যসেবা খাতে কাঠামোগত পরিবর্তন আনতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থাকে জোরদার করেই দীর্ঘমেয়াদে চিকিৎসা খাতে চাপ কমানো সম্ভব। পরিকল্পিত এই কর্মসূচির আওতায় নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের বড় একটি অংশ নারী হবেন।


শনিবার (২ মে) সিলেট নগরের সুরমা নদীর তীর সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে নগর ভবনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে এই পথে যাতায়াতে সময় কমবে এবং ট্রেন চলাচল আরও নির্বিঘ্ন হবে।


সড়কপথের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান জানান, নির্বাচনি প্রচারের সময় সিলেট থেকে ঢাকায় সড়কপথে যাতায়াত করতে গিয়ে দীর্ঘ ভোগান্তির অভিজ্ঞতা হয়েছে তার। আকাশপথে অল্প সময়ে যাওয়া গেলেও সড়কপথে প্রায় ১০ ঘণ্টা সময় লাগে, যা সাধারণ মানুষের জন্য কষ্টকর।


তিনি জানান, প্রশাসনিক জটিলতা ও জমি অধিগ্রহণ সমস্যার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল। এসব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই উন্নয়নকাজ শুরু হবে এবং কয়েক বছরের মধ্যে তা সম্পন্ন করা সম্ভপ্রধানমন্ত্রী আরও বলেন, শুধু সড়ক উন্নয়ন করলেই সমস্যার সমাধান হবে না; রেল যোগাযোগও সমানভাবে গুরুত্বপূর্ণ। কম খরচে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য রেলপথ কার্যকর ভূমিকা রাখতে পারে। দেশের সীমিত ভূমি বিবেচনায় অতিরিক্ত সড়ক নির্মাণে ফসলি জমি নষ্ট হওয়ার ঝুঁকির কথাও উল্লেখ করেন তিনি।


স্বাস্থ্য খাত নিয়ে বক্তব্যে প্রধানমন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থাকে জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। নিয়োগপ্রাপ্তদের একটি বড় অংশ নারী হবেন, যারা গ্রাম পর্যায়ে গিয়ে পরিবারভিত্তিক স্বাস্থ্যসচেতনতা গড়ে তুলবেন। খাদ্যাভ্যাস, জীবনযাপন, ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনি জটিলতা বিষয়ে মানুষকে পরামর্শ দেওয়া হবে।


তিনি আরও বলেন, দেশের অনেক এলাকায় এখনো মানসম্মত স্বাস্থ্যসেবা পুরোপুরি পৌঁছায়নি। শুধু হাসপাতাল ও চিকিৎসক বাড়ালেই যথেষ্ট নয়; মানুষকে অসুস্থ হওয়ার আগেই সচেতন করতে হবে। সিলেট মেডিকেল কলেজের অধীনে ২৫০ শয্যার একটি হাসপাতাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।


এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে তিনি সুরমা নদীর তীরে কিনব্রিজসংলগ্ন এলাকায় নদীর তীর সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সকালে বিমানযোগে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। পরে তিনি সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।


প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেট সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারেক রহমান। সফর শেষে রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।ব হবে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

রমজানের শেষ দিনের চাঁদ দেখা গেছে, আমিরাতে ঈদুল ফিতরের তারিখ জানা গেল...see more

কিস করার সময় জিহ্বার ব্যবহার সম্পর্কে যা জানা জরুরি …see more

একজন অভিভাবক হিসেবে আপনার জানা উচিত, কী লক্ষণগুলো...see more